সহজ পদ্ধতিতে বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার উপায়।
marketerhafiza
২১ নভে, ২০২৬
যারা আর্টিকেল লিখতে চাচ্ছেন কিন্তু আর্টিকেল লেখার জন্য সঠিক keyword কিভাবে
নির্বাচন করবেন সেটি বুঝতে পারছেন না আজকের পোস্টটি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য
করেই লেখা। যদি আপনিও এই ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন তবে পোস্টটি আপনার
জন্যই।
এই পোষ্টের মধ্যে আমি কিওয়ার্ড কি, কত প্রকার, কীভাবে খুজবেন এ সব কিছু সম্পর্কে
সহজ ভাবে এবংবিষদ আকারে আলোচনা করার চেষ্টা করেছি। যারা ইতোমধ্যেই কিওয়ার্ড
রিসার্চ নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছেন, আশা করছি এই পোস্টটি সম্পূর্ণ পড়লে
কিওয়ার্ড রিসার্চে আপনার আর কোন সমস্যা থাকবে না।
ক্লাস সূচীপত্রঃ সহজ পদ্ধতিতে বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার
উপায়
সহজ পদ্ধতিতে বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার উপায়
কোন কিছু জানার উদ্দেশ্যে মানুষ google এ যা লিখে সার্চ করে তাই কিওয়ার্ড।
ব্লগ ওয়েবসাইটে আর্টিকেল লেখার জন্য এই কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই জরুরী।
কেননা সঠিক কিওয়ার্ড নির্বাচন না করতে পারলে আপনি কখনোই আপনার আর্টিকেল গুগলের
ফরেস্ট পেজে র্যাংক করাতে পারবেন না। তাই আর্টিকেল রেংক করাতে হলে নতুন
রাইটারদের জন্য প্রথম শর্ত হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন করা।
কিছু সহজ টিপস এন্ড ট্রিকস মাথায় রেখে কীওয়ার্ড রিসার্চ করলে আপনিও খুব
সহজেই আপনার আর্টিকেলের জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন। কোন
প্রকার পেইড টুলস ছাড়াই কিভাবে শুধুমাত্র ক্রোম ব্রাউজার ব্যবহার করে সঠিক
কেউ আর বাছাই করবেন তা আলোচনা করব এই পোস্টের মধ্যে।
সহজ কথায় বলতে গেলে মানুষ কোন কিছু জানার উদ্দেশ্যে গুগলে যা লিখে সার্চ করে তাই
কিওয়ার্ড। যেমন আপনি vivo মোবাইলের দাম জানার জন্য গুগলে "vivo মোবাইলের দাম"
লিখে সার্চ করলেন। এটিই কিওয়ার্ড। আর রিসার্চ অর্থ গবেষণা করা। অর্থাৎ কিওয়ার্ড
নিয়ে গবেষণা করাকেই আমরা কিওয়ার্ড রিসার্চ বলছি।
কিওয়ার্ড রিসার্চের গুরুত্বঃ কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে সে বিষয়
সম্পর্কে পাঠকের চাহিদা কেমন সে বিষয়ে ধারণা পাওয়া যায়। ফলে আপনি পাঠকের
চাহিদা বুঝে আর্টিকেল লিখতে পারবেন ন। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে মানুষ
গুগলে আরও কোন কোন বিষয়ে সার্চ করে সেগুলো জানতে পারবেন। ফলে মানুষ যে যে
বিষয়গুলো গুগলে সার্চ করে থাকে সে বিষয়ের উপর আর্টিকেল লিখলে সহজেই সার্চ
ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া সম্ভব হয়। কম প্রতিযোগিতাপূর্ণ বিষয় খুজে পাওয়া
যায়। ফলে কনটেন্ট দ্রুত র্যাংক করা যায়।
কিওয়ার্ড কত প্রকার ও কী কী?
কিওয়ার্ড সাধারণত তিন প্রকার।
১.Short-tail keyword: যে সকল কিওয়ার্ড ১-২ শব্দের মধ্যে
হয় তাদেরকে short-tail keyword বলে। যেমন আপনি গুগলে keyword, SEO, অনলাইন ইনকাম
ইত্যাদি লিখে সার্চ করলেন। এগুলকে short-tail keyword বলে।
২.Mid-tail keyword: যে সকল কিওয়ার্ড ৩-৪ শব্দের মধ্যে হয়
তাদেরকে mid-tail keyword বলে। যেমন আপনি গুগলে কিওয়ার্ড রিসার্চ এর
উপায়, এসিও কিভাবে করতে হয়, অনলাইন ইনকামের পদ্ধতি ইত্যাদি লিখে সার্চ
দিলেন। এগুলো হলো মিডটেইল কি ওয়ার্ড।
৩.Long-tail keyword: যে সকল কিওয়ার্ড চারের অধিক সংখ্যক
শব্দ নিয়ে গঠিত হয় তাদেরকে long-tail keyword বলে। যেমন আপনি "অনলাইন
ইনকামের পদ্ধতি" না লিখে "মোবাইল ফোন দিয়ে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা
যায়" এটা লিখে সার্চ দিলেন। এটি হচ্ছে long-tail keyword.
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ওপর ভিত্তি করে কিওয়ার্ড আরও বেশ কয়েক ধরনের
হয়। যেমনঃ
Informational keyword: কোন বস্তু বা বিষয়ে তথ্য জানতে ইনফরমেশনাল
কিওয়ার্ড ব্যবহার করা হয়। যেমনঃ "ফ্রিল্যান্সিং কী?" এই কিওয়ার্ড দ্বারা
ফ্রিল্যান্সিং সম্পর্কে তথ্য জানতে চাওয়া হচ্ছে। তাই এটি একটি ইনফরমেশনাল
কিওয়ার্ড।
Navigational Keyword: নির্দিষ্ট কোন ওয়েবসাইট বা পেজ
খুঁজে পেতে ব্যবহার করা হয়। যেমনঃ Facebook login, whatsapp login,
daraz.com ইত্যাদি।
Commercial Keyword: কোন বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা
করতে ব্যবহার করা হয়। যেমনঃ দশ হাজার টাকার মধ্যে সেরা
স্মার্টফোন, ফ্রিল্যান্সিংয়ের জন্য সেরা ল্যাপটপ, Dell Latitude VS HP
Elitebook ল্যাপটপ এগুল হচ্ছে Commercial Keyword.
Transactional Keyword: কোন নির্দিষ্ট পণ্য বা সেবা
কেনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
নতুনদের জন্য কোন কিওয়ার্ড বেছে নেওয়া সবচেয়ে উত্তম
সব ধরনের কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখা যায়। তবে যারা নতুন ব্লগিং শুরু করছেন
তাদের জন্য লং-টেইল কিওয়ার্ড বেছে নেওয়া সবচেয়ে বেশি উত্তম। কেননা কি
ওয়ার্ড বাছার ক্ষেত্রে শুধুমাত্র মানুষের চাহিদা দেখলেই হবে না বরং সেখানে
প্রতিযোগিতা কেমন সেটাও দেখতে হবে। নতুন রাইটারদের জন্য সবসময় কম প্রতিযোগিতা
পূর্ণ কিওয়ার্ড বেছে নেওয়া উত্তম। এতে করে google রেংকিং এ আসতে সুবিধা হয়।
Short-tail keyword এ যেমন পাঠক অনেক বেশি থাকে তেমনি এখানে প্রতিযগিতাও অনেক
বেশি থাকে। অনেক বড় বড় দক্ষ writer রা short-tail keyword নিয়ে কন্টেন্ট লিখে
থাকেন। আবার short-tail keyword এ content writer এর সংখ্যাও অনেক বেশি থাকে। তাই
short-tail keyword নিয়ে article লিখে গুগল র্যাংক এ আসতে হলে দক্ষ রাইটারদেরকে
বিট করতে হবে। যা একজন নতুন রাইটার এর জন্য মোটেও সহজ কাজ নয়।
অন্যদিকে long-tail keyword এ প্রতিযগিতা তুলনামূলক অনেক কম। প্রতিযগিতা কম থাকায়
এই কিওয়ার্ড এ আর্টিকেল লিখে নতুনদের জন্য গুগল র্যাংক এ আসা সহজ হয়। এছাড়াও
long-tail keyword এ পাঠক কোনো বিষয় সম্পর্কে ঠিক কী জানতে চেয়েছে তা
সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। ফলে পাঠকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট লেখা যায়।
তাই নতুন ব্লগ শুরু করার ক্ষেত্রে সবসময় long-tail keyword নিয়েই কাজ করা
উচিত।
Google Search ব্যবহার করে কিওয়ার্ড খুঁজবেন যেভাবে
কোনো প্রকার টুলস্ ছাড়াই শুধুমাত্র google srarch ব্যবহার করেও অনেক keyword
খোঁজা যায়। কয়েকটি বিষয় লক্ষ করলেই আপনি google search থেকে অনেক keyword খুঁজে
বের করতে পারবেন।
Google Autocomplete: google search box এ একটা বা দুইটা শব্দ
লিখলে google automatically সেই সম্পর্কিত আর অনেকগুলো সাজেশন দেয়। যেমন আপনি
search box এ "অনলাইন ইনকাম" লিখে সার্চ দিলে গুগল তার নিচে অনলাইন ইনকাম
সম্পর্কিত আরো অনেক সাজেশন দেয়। সেখান থেকে এক বা একাধিক long-tail keyword নিয়ে
কন্টেন্ট লিখা যায়।
People Also Ask: গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পর স্ক্রল
করে কিছুটা নিচে নামলে "people also asked" এর মধ্যে আরো অনেক keyword দেখায়।
অর্থাৎ আপনি যে বিষয়ে সার্চ করেছেন সেই বিষয়ে মানুষ আরো কী কী জানতে চেয়ে গুগলে
সার্চ করে তার একটা তালিকা দেওয়া থাকে। সেসব keyword দিয়ে কন্টেন্ট লিখলে গুগল
সার্চ থেকে ভিজিটর পাওয়ার সম্ভাবনা বাড়ে।
Related Searches: কোনো কিছু লিখে সার্চ করলে সার্চ রেজাল্টের
নিচে সেই সম্পর্কে আর কী কী সার্চ করা হয়েছে তা প্রদর্শন করে। সেখান থেকে নতুন
নতুন keyword এর আইডিয়া পাওয়া যায়।
কিওয়ার্ডের প্রতিযোগিতা যাচাই করবেন যেভাবে
কোনো keyword নির্বাচন করার আগে সেই কিওয়ার্ডে প্রতিযোগিতা কেমন সেটি যাচাই
করা জরুরী। যে সকল কিওয়ার্ডে প্রতিযোগিতা অনেক বেশি থাকে সে সকল কিওয়ার্ডে
কনটেন্ট লিখে google রেঙ্কে যাওয়া প্রায় অসম্ভব কিংবা সম্ভব হলেও তা অত্যন্ত
সময়সাপেক্ষ ব্যাপার। তাই নতুন আর্টিকেল রাইটার হিসেবে অল্প সময়ের মধ্যেই গুগল
র্যাংক এ যেতে চাইলে কম প্রতিযগিতাপূর্ণ keyword বেছে নিতে হবে।
কোন কিওয়ার্ড এ প্রতিযগিতা কেমন তা জানতে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি লিখে গুগলে
সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর Tools নামে যেই অপশন টা থাকে সেখানে ক্লিক করে
about results এর মধ্যে উক্ত কিওয়ার্ড নিয়ে ইতোমধ্যে কতগুলো ওয়েবসাইট থেকে
আর্টিকেল পাবলিশ করা হয়েছে তা দেখে পাবেন। মনে করুন আমি গুগলে "ব্যাম করার
উপকারিতা লিখে সার্চ দিলাম,
দেখতেই পাচ্ছেন এই কিওয়ার্ড নিয়ে ইতোমধ্যেই ৮ লাখেরও বেশি কন্টেন্ট রয়েছে।
সুতরাং এটি একটি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। about result এর সংখা যত কম হবে ততই
ভালো।
আবার কোনো কিওয়ার্ড নির্বাচন করারঅয়েবসাইটেতে ইতমধ্যে কী ধরনের ওয়েবসাইট ও
আর্টিকেল র্যাংক করেছে সেটিও দেখতে হবে। এটি পর্যবেক্ষণ করার জন্য গুগলে
কিওয়ার্ডটি লিখে সার্চ দেবেন এবং প্রথম ১০-১২ টি আর্টিকেল পড়বেন। তারা আর্টিকেল
এর মধ্যে কী কী তথ্য উপাস্থাপন করেছে তা পর্যবেক্ষণ করবেন। আপনি তাদের থেকেও ভালো
কোনো তথ্য দিতে পারবেন কিনা তা বিবেচনা করবেন। মনে রাখবেন, শুধু কন্টেন্ট এর
সংখ্যা দিয়ে প্রতিযগিতা কেমন তা বিচার করা যায় না। এটি আপনার কম্পিটিটরদের
কন্টেন্ট এর মানের উপরও নির্ভর করে।
Keyword search volume কী? এবং কেন গুরুত্বপূর্ণ?
Keyword search volume বলতে বোঝায় কোনো keyword একটি নির্দিষ্ট সময় সাধারণত এক
মাসে কতবার সার্চ করা হচ্ছে। কোন keyword এর চাহিদা বেশি আর কোন keyword এর
চাহিদা কম তা সার্চ ভলিউম থেকে জানা যায়। কোনো keyword নিয়ে কন্টেন্ট লিখতে হলে
অবশ্যই তার search volume থাকতে হবে। search volume না থাকলে কন্টেন্ট এ ভিউজ
আসবে না।
search volume বেশি থাকলে কন্টেন্ট এ বেশি viewers পাওয়ার সম্ভাবনা থাকে তবে,
কিওয়ার্ডটি অবশ্যই কম প্রতিযোগিতপূর্ণ হতে হবে। প্রতিযগিতা কম এবং সার্চ ভলিউম
বেশি এরকম কিওয়ার্ড বেছে নিতে পাড়লে দ্রুত র্যাংকিং এ আসা যায়। আমার মতে নতুন
রাইটারদের জন্য এরকম কিওয়ার্ড আদর্শ কিওয়ার্ড।
search volume যেভাবে চেক করবেনঃ
search volume চেক করার জন্য "keyword surfar" নামে একটি টুলস প্রয়োজন হবে।
টুলস টি ডাউনলোড করার জন্য গুগলে keyword surfar লিখে সার্চ দেবেন। তারপর ছবিতে
দেওয়া website এর মধ্যে প্রবেশ করবেন।
Website এ প্রবেশ করার পর add to chrome বাটনে ক্লিক করবেন।
তারপর add extention বাটনে ক্লিক করবেন।
তাহলে keyword surfer extention টি আপনার ডিভাইসে যুক্ত হয়ে যাবে। এরপর google এ
যেকোনো একটি keyword সার্চ দেবেন। সার্চ বারের ডান পাশে সেই keyword এর search
volume দেখতে পাবেন। By default সেটি US এর সার্চ ভলিউম দেখাবে। একটু স্ক্রল করে
নিচে নামলে keywors surfer clipboard দেখতে পাবেন। সেখানে US এর flag icon এর উপর
ক্লিক করে সেখান থেকে bangladesh সিলেক্ট করে দেবেন। তাহলে বাংলাদেশের সার্চ
ভলিউম দেখতে পাবেন।
Long-tail Keyword খুঁজে বের করার সহজ কৌশল
Long-tail Keyword হলো নির্দিষ্ট বিষয় বা প্রশ্নকে কেন্দ্র করে তৈরি তুলনামূলক
দীর্ঘ কিওয়ার্ড। সাধারণত ৪ সংখ্যার অধিক শব্দবিশিষ্ট কিওয়ার্ডকে long-tail
keyword বলে। নতুনদের জন্য long-tail keyword কতটা গুরুত্বপূর্ণ এবং কেন
গুরুত্বপূর্ণ তা আমি ইতমধ্যেই আলচোনা করেছি। এই long-tail keyword সহজে খুঁজে বের
করার কিছু উপায় আছে।
Google autocomplete থেকেঃ Google Autocomplete থেকে সহজেই long-tail
keyword খুঁজে বের করা যায়। উদাহারণ স্বরূপ গুগলে ২-৩ শব্দের কিওয়ার্ড লিখলেই
গুগল সেই রিলেটেড আর বড় বড় কিওয়ার্ড রেফারেন্স হিসেবে দেয়। সেখান থেকে ছোট
কিওয়ার্ড এর মাধ্যমেই long-tail keyword খুঁজে বের করা যায়।
People Also Ask থেকেঃ গুগলে ২-৩ শব্দের কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে
গুগল নিচের দিকে people also ask সেকশনের মধ্যে সেই কিওয়ার্ড রিলেটেড আর কী কী
প্রশ্ন করে তা প্রদর্শন করে। সেখানে বেশীরভাগই long-tail keyword থাকে। চাইলে
সেখান থেকেও কিওয়ার্ড সংগ্রহ করা যায়।
Keyword Research Tool ব্যবহার করেঃ বিভিন্ন ধরনের ফ্রি বা পেইড keyword
research tool ব্যবহার করেওlong-tail keyword খুঁজে বের করা যায়।
long-tail keyword কিওয়ার্ড এর
বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা প্রকাশ করে। পাঠকের সমস্যা ও চাহিদা সম্পূর্ণ
ভাবে উপস্থাপন করে। তাই যদি কোনো নির্দিষ্ট বিষয়ে পাঠকের সমস্যা ও চাহিদা বঝা যায়
তাহলে সেই বিষয়ে সহজেই long-tail keyword খুঁজে বের করা যাবে।
বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার বাস্তব উদাহরণ
উপরে বর্ণিত সবগুলো বিষয় মাথায় রেখে কিভাবে সঠিক কিওয়ার্ডটি খুঁজে বের করবেন চলুন তা ধাপে ধাপে দেখে নেই।
ধাপ-১ঃ Seed keyword নির্বাচন
আর্টিকেল এর জন্য long-tail keyword নির্বাচন করতে হলে আপনাকে আগে একটি seed
keyword নির্বাচন করতে হবে। ধরুন আপনি অনলাইন ইনকাম নিয়ে একটি আর্টিকেল লিখতে
চাচ্ছেন। তাহলে এখানে "অনলাইন ইনকাম" হবে আপনার seed keyword ।
ধাপ-২ঃ Seed keyword থেকে নতুন কিওয়ার্ড সংগ্রহ
Seed keyword এর সাথে সম্পর্কিত long-tail keyword গুলো খুঁজে বের করুন। যেমনঃ
মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করার উপায়।
ঘরে বসে অনলাইন ইনকামের পদ্ধতি।
অনলাইন থেকে ইনকাম করার ১০ টি সেরা সাইট।
ধাপ-৩ঃ কিওয়ার্ড যাচাই
নির্বাচিত প্রতিটি কিওয়ার্ড এর search volume, about result, সার্চ ইন্টেন্ট
ভালোভাবে যাচাই করুন। যেই কিওয়ার্ড গুলো প্রতিটি শর্ত মানবে সেগুলোকে চয়েস
লিস্টে রাখবেন।
ধাপ-৪ঃ Google search বিশ্লেষণঃ
চয়েস লিস্টে রাখা সবগুলো কিওয়ার্ড আলাদা আলাদাভাবে গুগলে সার্চ দেবেন। প্রথম
পৃষ্ঠার ফলাফলগুলো দেখবেন এবং প্রথন ১০-১৫ টা পোস্ট ভালোভাবে বিশ্লেষণ করবেন।
পোস্টের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলে সেগুলো সংগ্রহ করতে পারেন।
ধাপ-৫ঃ প্রাইমারি কিওয়ার্ড নির্বাচন
সবগুলো তথ্য বিবেচনা করে একটি মানসম্মত আর্টিকেল লিখতে পারবেন এরকম কিওয়ার্ড
বেছে নিন।
কিওয়ার্ড রিসার্চ করার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
নতুন ব্লগাররা কিওয়ার্ড রিসার্চের সময় সাধারণত নিম্নলিখিত ভুলগুলো করে থাকে। তাই
সবসময় এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন।
শুধু বেশি Search Volume দেখাঃ শুধু সার্চ ভলিউম বেশি হলেই সেটি উপযুক্ত
কিওয়ার্ড হবে না। সার্চ ভলিউম বেশি হলেও প্রতিযগিতা অনেক বেশি হতে পারে।
সেক্ষেত্রে কিওয়ার্ডটি বাছাই না করাই ভালো।
Search intent না বোঝাঃ সার্চ ইন্টেন্ট দ্বারা পাঠক কী তথ্য খুঁজছে তা
বোঝায়। কিওয়ার্ড এর মধ্যে পাঠক কোন তথ্য খুঁজছে তা আর্টিকেলের মধ্যে না থাকলে
সেই আর্টিকেল থেকে পাঠকের কোনোই উপকার হবে না।
অতিরিক্ত প্রতিযোগিতাপূর্ণ কিওয়ার্ড নির্বাচনঃ সাধারনত অতিরিক্ত
প্রতিযোগিতাপূর্ণ কিওয়ার্ডগুলোতে অনেক দক্ষ ব্লগাররা আর্টিকেল লিখে থাকেন। নতুন
ব্লগারদের জন্য শক্তিশালী প্রতিযোগীদের সাথে র্যাংক করা অত্যন্ত কঠিন। তাই নতুন
ব্লগার হিসেবে অতিরিক্ত প্রতিযোগিতাপূর্ণ কিওয়ার্ড নির্বাচন হতে বিরত থাকা
উচিত।
একই বিষয়ে একাধিক আর্টিকেল লেখাঃ একই সার্চ ইন্টেন্টের কাছাকাছি
কিওয়ার্ড নিয়ে অপ্রয়োজনীয় একাধিক আর্টিকেল তৈরি করলে নিজের পেজগুলোর মধ্যে
প্রতিযোগিতা তৈরি হতে পারে। এতে কোনো পোস্টই র্যাংকিং এ আসবে না। তাই একই বিষয়ে
একাধিক আর্টিকেল না লেখাই ভালো।
কন্টেন্ট নিয়মিত আপডেট না করাঃ সময়ের সাথে পাঠকের চাহিদা, সার্চ ট্রেন্ড
এবং বিষয়বস্তু পরিবর্তন হতে পারে। তাই পোস্ট নিয়মিত আপডেট করতে হবে।
শেষ কথাঃ সহজ পদ্ধতিতে বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার উপায়
একটি সফল বাংলা ব্লগ তৈরি করতে সঠিক কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব অপরিসীম।
কারণ, সঠিক কিওয়ার্ড নির্বাচনই আপনার আর্টিকেলকে সঠিক পাঠকের কাছে পৌঁছাতে
সাহায্য করে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য সব সময় পেইড টুল ব্যবহার করার
প্রয়োজন নেই। তবে কিওয়ার্ড নির্বাচনের আগে সার্চ ভলিউম, প্রতিযোগিতা এবং
পাঠকের সার্চ ইন্টেন্ট ভালোভাবে যাচাই করতে হবে।
বিশেষ করে নতুন ব্লগারদের জন্য Long-tail Keyword নির্বাচন একটি ভালো
কৌশল হতে পারে। পাশাপাশি প্রতিযোগীদের কনটেন্ট বিশ্লেষণ করে পাঠকদের চাহিদা
অনুযায়ী তথ্যবহুল আর্টিকেল তৈরি করতে হবে। মনে রাখবেন, শুধু কিওয়ার্ড
নির্বাচন করলেই ব্লগে সফলতা আসবে না; এর পাশাপাশি প্রয়োজন মানসম্মত
কনটেন্ট ও নিয়মিত কাজ। তাই সঠিক কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার ব্লগিং
যাত্রাকে আরও কার্যকর ও সফল করে তুলুন।
ইজিটেক বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url